ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

বগুড়ায় গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: বৃদ্ধার গহনা ও মালামাল লুট, এলাকায় আতঙ্ক

বগুড়ার শেরপুর উপজেলায় আবারও হানা দিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। এবার তাদের টার্গেট হয়েছে একাকী বসবাসকারী এক বৃদ্ধার বাসভবন। বাড়ির তারকাঁটার বেড়া ও জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক মৃত হাবিবুর রহমানের ছেলে আহসানুল হক লিটন কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন। ফলে বাড়িতে তার বৃদ্ধা মা একাই বসবাস করে আসছিলেন। বাড়িটি কিছুটা নির্জন হওয়ায় এর আগেও সেখানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির সীমানা প্রাচীরের তারকাঁটা কাটে। এরপর জানালার গ্রিল কেটে তারা ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পুরো ঘর তছনছ করে এবং বৃদ্ধার কানে থাকা স্বর্ণের দুল ও আলমারিতে রাখা নতুন কাপড়চোপড় লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং কাটা গ্রিল ও বেড়া দেখতে পান।

ভুক্তভোগী বৃদ্ধার জামাতা রাজু আহম্মেদ বলেন, ‘‘বাড়িটি ফাঁকা থাকায় চোর-ডাকাতরা বারবার টার্গেট করছে। এবার প্রায় ৬০ হাজার টাকার মালামাল লুট হয়েছে। আমরা প্রশাসনের কাছে এলাকায় পুলিশি টহল বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।’’

এদিকে বারবার এমন ঘটনায় পুরো এলাকায়, বিশেষ করে একাকী বসবাসকারী নারী ও বয়স্কদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

বগুড়ায় গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: বৃদ্ধার গহনা ও মালামাল লুট, এলাকায় আতঙ্ক

আপডেট সময় ০৬:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫