নাটোরের বড়াইগ্রাম ৩ নং জোনাইল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ২ নাম্বার ওয়ার্ডের ভিটা কাজিপুর গ্রামের বাসিন্দা মোঃ আলী আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার আকস্মিক মৃত্যুতে ৩নং জোনাইল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সৎ, ত্যাগী ও সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
এ বিষয়ে ৩নং জোনাইল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল সালাম এক শোকবার্তায় বলেন, “মোঃ মুনসুর আলী ছিলেন যুবদলের একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী কর্মী। সংগঠনের জন্য তার অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তার অকাল মৃত্যুতে যুবদল একজন পরীক্ষিত সংগঠককে হারালেন ।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোছাঃ রিমা খাতুন নাটোর,প্রতিনিধি 





















