ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

৩ মাসে ৩৭ নারী-শিশু ধর্ষণ হত্যাকাণ্ড ১৩টি

রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসন ও সুধীজনরা। গত তিন মাসে রংপুর নগরীসহ জেলার আট উপজেলায় নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ,খুনসহ মোট ৮৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে। গড়ে প্রতিমাসে প্রায় ৩০০টি করে অপরাধ ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।
তিনি জানান, গত তিন মাসে ৩৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া প্রতি মাসে গড়ে ১২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে।উপস্থাপিত তথ্যে জানা যায়, নভেম্বর মাসে জেলায় দুটি হত্যাকাণ্ড ঘটে। এ মাসে ২০টি চুরি, দুটি সিঁধেল চুরি এবং তিনটি অপহরণের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। এছাড়া সাতজন ধর্ষণের শিকার হন। অক্টোবর মাসে জেলায় পাঁচজন খুন হন। এ সময় ৩২টি চুরি, তিনটি সিঁধেল চুরি, তিনটি অপহরণ এবং একটি ডাকাতির ঘটনা ঘটে। নারী ও শিশু নির্যাতনের শিকার হন ৪১ জন। এ মাসে মোট ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে ২০টি উপজেলা পর্যায়ে সংঘটিত হয়। অক্টোবরে মোট অপরাধের সংখ্যা ছিল ৩১৩টি।সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ছয়টি হত্যাকাণ্ড ঘটে। এ সময় ৩৫টি চুরি, চারটি অপহরণ এবং ৯ জন ধর্ষণের শিকার হন। নারী নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

৩ মাসে ৩৭ নারী-শিশু ধর্ষণ হত্যাকাণ্ড ১৩টি

আপডেট সময় ০৮:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫