ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টানা চার বছর শীর্ষ দশে ‘স্বপ্ন’

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শনিবার (২৪ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৪তম আসর। রাজধানীর লা-মেরিডিয়ান ঢাকা হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টানা সাতবার সেরা সুপারস্টোর ব্র্যান্ড হিসেবে এবং টানা চার বছর দেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি হিসেবে পুরস্কার পেয়েছে ‘স্বপ্ন’।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বিবেচনায় টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ‘স্বপ্ন’। এছাড়া সামগ্রিক শীর্ষ ১৫ ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়। এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সব শ্রেণিতে সেরা দশম স্থানে জায়গা করে নিয়েছে দেশের বৃহৎ চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

এ বছর ৩৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয় ‘স্বপ্ন’। ‘স্বপ্ন’র পক্ষ থেকে অনুষ্ঠানের মূল মঞ্চে এসে একসঙ্গে পুরস্কার নেন স্বপ্নর ম্যানেজার কনটেন্ট ডেভলপমেন্ট ফাহিন আরেফিন, মার্কেটিং এনালিটিক্স ম্যানেজার শেখ শফি মাহমুদ, ম্যানেজার, ইভেন্টস অ্যান্ড বিটিএল অ্যাক্টিভেশন আফজাল এইচ খান।

শনিবার রাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২২ শীর্ষক অনুষ্ঠানে দেশের দশম সেরা ব্র্যান্ড এর অ্যাওয়ার্ড নেন স্বপ্নর হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, হেড অব বিজনেস (কোম্পানি গুডস) সালাহ উদ্দিন মিছবাহ, হেড অব বিজনেস (কমোডিটি) নিয়াজ মোর্শেদ এবং মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু)।

এর আগে সুপার ব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপার ব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’। এছাড়া স্বপ্ন ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত।

জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ‘স্বপ্ন’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

টানা চার বছর শীর্ষ দশে ‘স্বপ্ন’

আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২