ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

নির্বাচন অফিসে জানালার কাচ ভেঙে অগ্নিসংযোগের চেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ের দোতলায় জানালার কাচ ভেঙে একটি লাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীকে দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে শনিবার সকালে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
‎স্থানীয়রা জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সাথে গামছায় পেট্রল লাগিয়ে আগুন ভিতরে দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলা নির্বাচন অফিসের দোতলায় জানালার লক ভেঙে মশালের মতো একটি লাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরীকে দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার বলেন, ‘আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি।
টের পেলে ৯৯৯-এ কল দিতাম। পরে বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।’
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। আমি গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে এলে এমন পরিস্থিতি দেখি।

তবে অফিস এবং অফিসের কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।’
তিনি আরো বলেন, ‘গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন বানচাল করার জন্যই একটি মহল এ রকম ঘটনা ঘটাতে পারে।’

‎এ বিষয়ে মঠবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত শেখ হেলাল উদ্দিন বলেন, ‘দুর্বৃত্তরা কৌশলে ভবনের পেছনের থাই গ্লাসের জানালা খুলে ফেলেছে। তারপর আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

নির্বাচন অফিসে জানালার কাচ ভেঙে অগ্নিসংযোগের চেষ্টা

আপডেট সময় ০৮:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫