ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : মনিরুল হক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল গেট থেকে শুরু হয়ে কান্দিরপাড় পূবালী চত্বর হয়ে বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা -৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের এরশাদ উল্লাহর পর গতকাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। স্বৈরাচারের বিদায় হলেও চক্রান্ত থেমে নেই।

তিনি বলেন, অবিলম্বে এরশাদ উল্লাহ ও ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এ সময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, সাধারণ সম্পাদক হাজী মামুন হুদা, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ আতিক সেলিম রুবেলসহ জেলা ও মহানগরের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : মনিরুল হক

আপডেট সময় ০৮:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫