ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

ভোলার, বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন। তারা সবাই কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বরত ছিলেন।শুক্রবার (১২ ডিসেম্বর ) সন্ধ্যায় কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির স্যার, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক, সাহাবুউদ্দিন বাচ্চু ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদদীন খানের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

কাউন্সিল অধিবেশন শেষ হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেন তারা। যোগদান করা আওয়ামী লীগ নেতারা হলেন- ১। দুলাল ফরাজী কাচিয়া ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, ২। আঃরহিম সাবেক যুবলীগ নেতা,৩। আলী হোসেন, যুবলীগের সহ-সভাপতি ২ নং ওয়ার্ড, ৪। বশির মাল, কাচিয়া ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি,৫। আঃ মালেক, ২ নং ওয়ার্ড যুবলীগ নেতা, ৬। মো. মিন্টু, আওয়ামীলীগ ২ নং ওয়ার্ড নেতা, ৭। আমিরুল হোসেন লস্কর, যুবলীগ নেতা ২ নং ওয়ার্ড প্রমুখ।

যোগদান করা নেতারা বলেন, বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের অবদান রয়েছে। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা তিনি। হাফিজ ইব্রাহিমকে আমরা আগেও পছন্দ করতাম, এখনো করি। আগামী নির্বাচনে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপিতে যোগদান করছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, তারা সবাই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের ভোলা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম এর ভালোবাসায় স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা বলেন, তার আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ইউনিয়ন বিএনপির ( উত্তর শাখার) সভাপতি সামীম হাওলাদারের সভাপতিত্বে ২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন (এ,আর, মাইনুদ্দিন মফিজ, (উত্তর শাখা) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৩:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫