ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সময়-এর নওগাঁ প্রতিনিধি সাব্বির আহম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং জেলা জজকোর্টের আইনজীবী শুভ্র সাহা।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আসাদুজ্জামান,যুগ্ম-সম্পাদক এটিএন নিউজ-এর প্রতিনিধি আব্দুর রাকিব,সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির প্রতিনিধি মেরাজ হোসেন।

দপ্তর সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিন-এর প্রতিনিধি আহসান হাবীব অর্থ সম্পাদক জাতীয় অর্থনীতি প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মির্জা তুষার আহম্মেদ,কার্যকরী সদস্য দৈনিক যায়যায়কাল-এর প্রতিনিধি রানা সরদার নির্বাচিত হয়েছে।

পরে রাতে নওগাঁ শহরের মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়। সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং সংগঠনের আরও গতিশীল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেট সময় ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫