ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

‎নিবন্ধনের দাবিতে ১৫ দলীয় মানবতার জোটের মানববন্ধন

  • ‎ ‎ইসমাইল হোসেন
  • আপডেট সময় ০৩:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

‎নির্বাচন কমিশনে আবেদন করা অনিবন্ধিত রাজনৈতিক দল গুলিকে নিবন্ধন দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ১৫ দলীয় মানবতার জোট। মানবতার জোটের আহবায়ক ও ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর এর সভাপতিত্বে এবং জোটের সদস্য সচিব সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে জোটের নেতৃবৃন্দ দাবি করেন যে, ফ্যাসিবাদের কবলে পরে বিগত তিনটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলিতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডও স্বাধীনভাবে পরিচালনা করতে পারেনি। অনিবন্ধিত দলগুলোর জনপ্রিয়তা যাচাই করা প্রয়োজন। এছাড়াও নতুন এই দলগুলোতেও ক্লিন ইমেজের যথেষ্ট পরিমাণ ব্যক্তিবর্গ আছেন, যারা রাজনীতিতে আসলে দেশের কল্যাণ হবে। বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। তাই নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বিশেষ বিধান জারীর মাধ্যমে বিগত দিনে নিবন্ধনের জন্য আবেদনকৃত দল গুলোর মধ্যে যাদের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, ব্যাংক একাউন্ট এবং কেন্দ্রীয় অফিস রয়েছে। এমন রাজনৈতিক দল গুলিকে নিবন্ধন দিয়ে নিজ নিজ দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দিতে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহবান জানিয়েছেন মানবতার জোটের নেতৃবৃন্দ। আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২৪’র অভ্যত্থানের সম্মুখসারীর নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান জোটের নেতৃবৃন্দ।
‎নেতৃবৃন্দ আরো বলেন নির্বাচন প্রক্রিয়া কঠিন হলে কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা ও নানা ষড়যন্ত্রের সুযোগ খুজে। তাই বৈষম্য বিরোধী আন্দোলনকে স্বার্থক করতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংসদ নির্বাচনে জামানতের ফি দশ হাজার টাকা করা এবং সতন্ত্র প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর ও সমর্থনের কালো বিধান বাতিল করে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের মতো শুধুমাত্র প্রস্তাবক ও সমর্থনকারীদের মাধ্যমে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনের সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে মানবতার জোট।
‎বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ পার্টির চেয়ারম্যান এম মামুন রাজ, মানবতার জোটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মোঃ ফারুক মিয়া, প্রফেসর সুবোধ বিশ্বাস, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিপি’র মহাসচিব ইকবাল হাসান স্বপন, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় এবং জাতীয়তাবাদী ন্যায় বিচারের দলের সভাপতি মোঃ নাছির উদ্দিন, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন লিটন, সমতা পার্টির চেয়ারম্যান বিজ্ঞানী শামছুল হক, বাংলাদেশ জনতা সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান বাদশাহ উদ্দিন মিন্টু, এনসিবি’র কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন বাবুল, সাবাস বাংলাদেশ পার্টির মহাসচিব প্রকাশ দেবনাথ, বাংলাদেশ নিরাপদ পার্টির মহাসচিব সাজেদুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

‎নিবন্ধনের দাবিতে ১৫ দলীয় মানবতার জোটের মানববন্ধন

আপডেট সময় ০৩:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫