মির্জাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার বেলা ১১টায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি),তারেক আজিজ। মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা,প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভাশিষ কর্মকার,উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন,উপজেলা মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন,ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ।
সভাপতি তার বক্তব্যে নারীদের অধিকার নিয়ে বেগম রোকেয়ার জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরেন এবং নারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ অদম্য নারীদের মধ্য থেকে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।
সাইদ আল মামুন স্টাফ রিপোর্টার 






















