ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

পুতুলের সমর্থনে নির্বাচনী প্রচারণায় পটলের স্ত্রী

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণায় নেমে বিএনপি মনোনীত নাটোর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ভোট চাইলেন প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরিন। ২০১৮ সালে তিনি একই আসনের বিএনপি প্রার্থী ছিলেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে তিনি পুতুলের জন্য ভোটপ্রার্থনা করেন।

কামরুন্নাহার শিরিন বলেন, ২০১৮ সালে লালপুর-বাগাতিপাড়া আসনে আমি বিএনপির মনোনয়নে নির্বাচন করেছি। দেশবাসী জানে সেবার ভোট কেমন হয়েছিল- দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আজ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।

নিজ স্বামীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই আসনে মনোনীত করেছে স্থানীয় এলাকার অবিসংবাদিত নেতা ও প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে। পরিচ্ছন্ন ভাবমূর্তি, মেধা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অনেকে বিভেদ তৈরির চেষ্টা করলেও প্রকৃত বিএনপি ও জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কেউ বিভ্রান্ত হবেন না।

তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে সবাই ধানের শীষ প্রতীকে পুতুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তার মাঝে তিনি তার বাবার আচরণ খুঁজে পান বলেও উল্লেখ করেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন, পুতুল জয়ী হলে তার বাবার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরশাদ প্রতিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

পুতুলের সমর্থনে নির্বাচনী প্রচারণায় পটলের স্ত্রী

আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫