ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

এক যুগ পর ভিসা ফি বাড়াল মিসর

বিশ্বের অন্যতম পর্যটনরাষ্ট্র মিসর প্রায় এক যুগ পর প্রবেশ বা এন্টি ভিসা ফি ২০ ডলার বৃদ্ধি করেছে। এখন থেকে এন্ট্রি ভিসার ফি বাবদ আবেদনকারীকে ২৫ ডলারের পরিবর্তে ৪৫ ডলার গুণতে হব।

গত সপ্তাহে এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ এল সিসি। ইতোমধ্যে গেজেট আকারে আইনটি প্রকাশও করা হয়েছে।
এর আগে ২০১৪ সালের মে মাসে ভিসা ফি ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৫ ডলার করেছিল মিসর। তারপর দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে আর ফি বাড়ায়নি দেশটি।

বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর নাম উল্লেখ করা হলে প্রথমেই আসে মিসরের নাম। ফারাওদের পিরামিড এবং বিভিন্ন প্রাচীন ভাস্কর্য ও স্থাপনা দেখতে প্রতি বছর মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক আসেন মিসরে। সম্প্রতি দেশটি ব্যাপক মূল্যস্ফীতিতে ভুগছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভিসা ফি বাড়ানোর পদক্ষেফ নিয়েছে দেশটির সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম

এক যুগ পর ভিসা ফি বাড়াল মিসর

আপডেট সময় ০৩:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫