ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনার আমতলীতে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর পুত্র সন্তান প্রসব

বরগুনার আমতলীতে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর পুত্র সন্তান প্রসব, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার। বরগুনার আমতলীতে অজ্ঞাত পরিচয়ের মানসিক প্রতিবন্ধী এক নারী (স্থানীয়দের কাছে পরিচিত ‘পাগলী রাহিমা’) শুক্রবার গভীর রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
নবজাতক অসুস্থ হয়ে পড়ায় রাতেই জরুরি ভিত্তিতে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সেখানে চিকিৎসাধীন ও স্থিতিশীল আছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে আজিমপুর বাজার এলাকায় নারীটি তীব্র ব্যথায় ছটফট করছিলেন। কেউ বিষয়টি ঠিকভাবে বুঝতে না পারায় রাত ১১টার দিকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে এসআই নাসরিনের নেতৃত্বে পুলিশ গিয়ে নারীর প্রসবব্যথা আছে নিশ্চিত হন। পরে নারী ইউপি সদস্য তাসলিমা বেগমের সহায়তায় পুলিশ তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের আরএমও ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, তাকে দ্রুত গাইনি ওয়ার্ডে নেওয়া হয় এবং রাতেই নার্স ও ইউপি সদস্যের সহযোগিতায় স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেন ওই নারী। জন্মের পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে দেড় ঘণ্টার চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য মা-শিশুকে পটুয়াখালী মেডিকেলে রেফার করা হয়।

ইউপি সদস্য তাসলিমা বেগম জানান, নারীটি নিজের নাম রাহিমা বলেছে এবং শুদ্ধ ভাষায় কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, তিনি দেশের উত্তরাঞ্চলের কোনো এলাকার বাসিন্দা। আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ৯৯৯-এর কল পাওয়ার পরই পুলিশ গিয়ে নারীটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে নিরাপদ আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ

বরগুনার আমতলীতে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর পুত্র সন্তান প্রসব

আপডেট সময় ০৮:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫