লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়েছে এক মা ও তার ছেলে। ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেছে তাদেরকে । পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের সদস্য রিপন মিয়া (১৮) নামের অপর একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আটক ওই পাচারকারীকে পাটগ্রাম থানায় সোপর্দ করেছে বিজিবি । বিজিবি রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের শিলিগুড়িতে অসুস্থ দাদীকে দেখার উদ্দেশ্যে গত ৪ ডিসেম্বর রাতে ৩০ হাজার টাকার বিনিময়ে মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তারা পাটগ্রাম উপজেলার দহগ্রামের পাঁচ সদস্যের একটি মানবপাচারকারী চক্রের তথ্য প্রদান করে। ওই তথ্যের ভিত্তিতে পানবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় দহগ্রামের পাবনাপাড়া নামক স্থান থেকে চক্রের অন্যতম সদস্য রিপন মিয়া (১৮) কে আটক করতে সক্ষম হয়। রিপন মিয়া উপজেলার দহগ্রাম ইউনিয়নের নতুন পাড়া গ্রামের রহিদুলের পুত্র। তাকে সীমান্তের মেইন পিলার ৮১২ হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়। আটক রিপন অবৈধ অনুপ্রবেশে সহায়তার কথা স্বীকার করেছে।
এ সময় চক্রের অন্য চার সদস্য আজিজুল (২৫), নবিউল (৩০), হাপ্পি (২৮) এবং বেল্লাল হোসেন (৩৫) পালিয়ে যায়। সকলেই পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গের বাড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক পাচারকারী ও অনুপ্রবেশকারী ব্যক্তিদেরকে তাদের মালামালসহ পাটগ্রাম থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে, পলাতক চারজন আসামির বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।
এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল জোরদার, নজরদারী বৃদ্ধি, চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান নিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর নজরদারী বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ রোধ ও পুশইন রোধে টহল তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মা-ছেলে ও পাচারকারী চক্রের সদস্যসহ ৩জন আটক
-
সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৫৫১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















