ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম

টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদ পরা ৩৬টি আসনগুলোর দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল দলটি। টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনটি জেলার গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকেই পুরো জেলার রাজনীতি পরিচালিত হয়। এই আসনে দলের মনোনয়ন তাকে দেয়ায় সুলতান সালাউদ্দিন টুকু ও তার কর্মী-সমর্থক- শুভাকা্ক্ষংীরা দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতবৃৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিপুল ভোটে বিজয়ী হয়ে হারানো আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবার প্রতি বিনীত অনুরোধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।
সুলতান সালাউদ্দিন টুকু ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদন্ড থেকে খালাসপ্রাপ্ত ও সদ্য কারামুক্ত দলের ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দলের মনোনীত প্রর্থী আবদুস সালাম পিন্টু’র ছোট ভাই। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি তার রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং একাধিকবার কারাবরণ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩

টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় ১১:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫