ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

শেন ওয়ার্নের নামে বদলে গেল অস্ট্রেলিয়ার এই পুরস্কার

খেলোয়াড়ি জীবনে এই পুরস্কার শেন ওয়ার্ন নিজেই জিতেছেন। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগস্পিনার না ফেরার দেশে চলে গেছেন চলতি বছরের শুরুতে। সেই ওয়ার্নের নামে এখন থেকে নিজেদের বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারটা দেবে অস্ট্রেলিয়া।

আজ সোমবার বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ শুরুর আগে ওয়ার্নকে সম্মান জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই বোর্ডের কর্তারা জানান এই খবর।

ম্যাচ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ওয়ার্নের হোম ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাকে সম্মান জানানো হবে। ওয়ার্নের টেস্ট ক্যাপ নম্বর ৩৫০ আঁকা হয় উইকেটের আড়াআড়ি অবস্থানে। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও পরে এসেছিলেন ফ্লপি হ্যাট, ওয়ার্ন যেমন পরতেন। এমনকি গ্যালারিতে হাজির দর্শকরাও পরে এসেছিলেন সেই ফ্লপি হ্যাট।

নিক হকলি জানান, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট তো বটেই, বৈশ্বিক ক্রীড়াঙ্গনেও তার কিংবদন্তীতুল্য অবস্থান অনস্বীকার্য। তার বিদায়ের দুঃখ এখনো আমাদের ব্যথা দেয়, বক্সিং ডে টেস্টে মেলবোর্নে শেনকে সম্মান জানানোটা যুতসই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

শেন ওয়ার্নের নামে বদলে গেল অস্ট্রেলিয়ার এই পুরস্কার

আপডেট সময় ০৪:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২