ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে

সৌদির যুবরাজকে বিব্রত করতে এ প্রশ্ন করেছেন— সাংবাদিককে শাসালেন ট্রাম্প

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওই সময় ২০১৮ সালে হত্যার শিকার হওয়া ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে নিয়ে এ সাংবাদিক প্রশ্ন করেন। এতে ক্ষিপ্ত হন ট্রাম্প। তিনি বলেন আমাদের অতিথিকে (যুবরাজ) ব্রিবত করতে আপনি এমন প্রশ্ন করেছেন।
২০২৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন জামাল। তাকে হত্যার পর মরদেহের বেশিরভাগ অংশ গলিয়ে ফেলা হয়। সৌদি থেকে একটি হিট স্কোয়াড এসে এই হত্যাকাণ্ড ঘটায়। বলা হয়ে থাকে, যুবরাজ সালমানের সরাসরি নির্দেশনায় জামালকে হত্যা করা হয়
তবে এ হত্যাকাণ্ড সম্পর্কে সালমান কিছু জানেন না বলে দাবি করেছেন ট্রাম্প। এছাড়া জামাল খাসোগিকে ‘অত্যন্ত বিতর্কিত’ হিসেবে অভিহিত করেন তিনি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আপনি যার সঙ্গে কথা বলেছেন, অনেক মানুষ আছে এই ভদ্রলোককে (যুবরাজ) পছন্দ করেন না। আপনি তাকে পছন্দ করুন না আর না করুন, অনেক কিছু হয়, কিন্তু যুবরাজ এ ব্যাপারে (হত্যাকাণ্ড) কিছু জানেন না। এ নিয়ে আর কিছু বলার দরকার নেই। আমাদের অতিথিকে বিব্রত করতে এমন প্রশ্ন করেছেন। এসব প্রশ্নের কোনো দরকার নেই।”
ট্রাম্পের এ মন্তব্য তার নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গেই সাংঘর্ষিক। ২০২১ সালে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন, যুবরাজ সালমান নিজে জামালকে হত্যার নির্দেশ দিয়েছেন।
এদিকে এই সফরে যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন যুবরাজ সালমান

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদির যুবরাজকে বিব্রত করতে এ প্রশ্ন করেছেন— সাংবাদিককে শাসালেন ট্রাম্প

আপডেট সময় ০৪:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫