ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৪ ও ১৫ নভেম্বর দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়িক অংশীদারদের নিয়ে আয়োজিত হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স ২০২৫। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনি’, যেখানে দুই ব্র্যান্ডের সারা দেশের ডিলার, ডিস্ট্রিবিউটর ও বিজনেস–পার্টনাররা একত্রিত হয়ে উদযাপন করলেন অর্জন, অভিজ্ঞতা এবং আগামীর লক্ষ্য।

দুই দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ, সিলেটের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে। কনফারেন্সজুড়ে ব্যবসায়িক আলোচনা, টিম অ্যাক্টিভিটি, অভিজ্ঞতা বিনিময় এবং মনোমুগ্ধকর বিনোদনমূলক সেশন ছিল সমানভাবে সমৃদ্ধ।

আয়োজনে উপস্থিত ছিলেন— ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডিরেক্টর মোহাম্মদ আমান আবরার, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, চিফ ফাইনান্সিয়াল অফিসার কাজী সিদ্দিকুল আজম ও হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান সহ ডিবিএলের সিনিয়র ম্যানেজমেন্ট টিম। বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

গত বছরের সাফল্য, বাজার সম্প্রসারণ, নতুন প্রোডাক্ট লাইন, মানোন্নয়ন ও প্রযুক্তিগত অর্জনের ধারাবাহিকতা নিয়ে বক্তব্য দেন এবং বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি আগামী বছরের জন্য আরও বৃহৎ ভিশন, উন্নয়ন পরিকল্পনা এবং ডিলার–ইকোসিস্টেমকে শক্তিশালী করতে নতুন স্ট্র্যাটেজি ঘোষণা করা হয়।

২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে, ডিবিএল সিরামিকস দেশজুড়ে আস্থা অর্জন করেছে তাদের প্রিমিয়াম মান, আধুনিক ডিজাইন, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায়। বিশ্বমানের প্রযুক্তি, উদ্ভাবনী পণ্যসম্ভার ও শক্তিশালী ডিলার নেটওয়ার্কের সম্মিলনে ডিবিএল ও ব্রাইট সিরামিকস আজ দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত।

ব্যবসায়িক সম্মেলনের শেষ সেশনে কোম্পানির নেতৃত্ব জানান, শ্রেষ্ঠত্ব অর্জন নয়, শ্রেষ্ঠত্বকে প্রতিদিন পুনর্নির্মাণই ডিবিএলের লক্ষ্য। ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সহযোগিতা, আস্থা এবং পরিশ্রমই ব্র্যান্ডকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।

দুই দিনের এই মিলনমেলা ডিবিএল পরিবারের সব সদস্যকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে। সম্মেলনের সমাপ্তি ঘটে ভবিষ্যতের প্রতি আশাবাদ এবং একসাথে আরও দূর যাত্রার প্রতিশ্রুতি দিয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫