সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে শনিবার বিকেলে কসবা পৌর মুক্ত মঞ্চে তার সমর্থনে ধানের শীষের প্রচারনা কর্মসূচী, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়। কসবা-আখাউড়া জুড়ে এই কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস। কর্মসূচির শুরুতে স্থানীয় নেতাকর্মীরা মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে পুরো মুক্তমঞ্চ মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক এমপি ও দলীয় প্রার্থী জনাব মুশফিকুর রহমান বলেন—
“এই আসনের জনগণ সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে ছিলেন। ধানের শীষ হচ্ছে সেই গণতন্ত্রের প্রতীক। মানুষ আজ পরিবর্তন চায়, অধিকার চায়, ভোট দিতে চায়। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে শক্তি দিচ্ছে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করব।”
তিনি আরও বলেন, “কসবা-আখাউড়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোতে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলছে, তা দূর করতে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রয়োজন। জনগণের পাশে থেকে কথা বলাই আমার অঙ্গীকার।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মুসলিম উদ্দিন,
কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী,
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,
কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান হারুনুর রশিদ শাহীন,
কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে। তারা কসবা-আখাউড়াবাসীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আরও দাবি করেন—এই আঞ্চলের উন্নয়ন থমকে আছে, এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীই একমাত্র যোগ্য নেতৃত্ব।
সঞ্চালনায় ছিলেন কসবা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল। তিনি বলেন, তরুণরা এখন পরিবর্তনের পক্ষে। মাঠে তরুণদের সরব উপস্থিতি বিএনপির জনপ্রিয়তার প্রমাণ।
পথসভা ও লিফলেট বিতরণে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি শেষে ধানের শীষের পক্ষে স্লোগানে কসবা পৌর এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে প্রমাণিত হয় যে কসবা-আখাউড়া আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।
কসবা প্রতিনিধি: 




















