ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫দফা দা’বিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ 

রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার ১৪/১১/২০২৫ বিকেলে রাজবাড়ীর আজাদী ময়দান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. হাসমত আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদ আহম্মেদ এবং পৌর জামায়াতের আমীর ডা. হামিদুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার “গণভোটের নামে শুভঙ্করের ফাঁকির আয়োজন” করছে। তাদের দাবি—গণভোট নিয়ে সরকারের পরিকল্পনার মধ্যে ষড়যন্ত্র রয়েছে। বক্তারা বলেন, যদি কোনো কারণে নির্বাচন বন্ধ হয়, তাহলে গণভোটের ভবিষ্যৎ কী?  তাই জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের জোর দাবি জানান তারা।

এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশসহ পাঁচ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত

নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫দফা দা’বিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ 

আপডেট সময় ০৮:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫