সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

৩২টি স্থাপনায় ৪.৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ব্র্যাক

পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৩২টি স্থাপনায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে ব্র্যাক। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এর সহযোগিতায় এই প্রকল্পে ৪ দশমিক ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। ব্র্যাক ও ইডকলের যৌথ অর্থায়নে এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে ইডকল।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।

জানা গেছে, প্রকল্পের আওতায় দেশের ২১টি জেলায় ব্র্যাকের এই ৩২টি স্থাপনার আকার ও কার্যক্রম অনুযায়ী সৌরবিদ্যুতের সক্ষমতা নির্ধারিত হবে। এর ভিত্তিতে কিছু স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে ৫১১ কিলোওয়াট।

এ সময় ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান এবং ব্র্যাকের পক্ষ থেকে জলবায়ু কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী ও চিফ ফাইনানসিয়াল অফিসার সাব্বির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে ব্র্যাকের বিভিন্ন কার্যালয় ও স্থাপনার পাশাপাশি ব্র্যাক এন্টারপ্রাইজেস, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের নেট মিটারিং নীতি অনুযায়ী উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে ক্রেডিট বা আর্থিক সুবিধা পাওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

৩২টি স্থাপনায় ৪.৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ব্র্যাক

আপডেট সময় ০৮:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫