ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি

ভোলার তরমুজকে ব্র্যান্ডিং ও ভ্যালু চেইন উন্নয়নে রাউন্ডটেবিল বৈঠক

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

ভোলার তরমুজকে জাতীয়ভাবে ব্র্যান্ডিং করা এবং এর ভ্যালু চেইন উন্নয়নে বহুপাক্ষিক অংশীজনদের সম্পৃক্ত করে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। বৈঠকে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের উপ–প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন। এছাড়া আলোচনায় অংশ নেন এফএও–এর কারিগরি পরামর্শক মার্টিন ভ্যান ডি গ্রিপ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সহ দৌলতখান, বোরহানউদ্দীন ও চরফ্যশন এর কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় তরমুজ আবাদকারী কৃষক, প্রক্রিয়াজাতকারী, উদ্েযাক্তা, ব্যবসায়ী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

এ সময় সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম তরমুজ উৎপাদন অঞ্চল ভোলায় বাজার কাঠামোর দুর্বলতার কারণে কৃষকরা এখনও ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর ভ্যালু চেইন গড়ে তোলা গেলে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি মানসম্মত তরমুজ বাজারজাত করাও সহজ হবে। আলোচনায় ভোলার তরমুজ রপ্তানির সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, ভোলার জলবায়ু ও মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে এখানকার তরমুজ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন। সঠিক ব্র্যান্ডিং, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আন্তর্জাতিক বাজারেও ‘ভোলার তরমুজ’ হিসেবে এটি পরিচিতি পেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন

ভোলার তরমুজকে ব্র্যান্ডিং ও ভ্যালু চেইন উন্নয়নে রাউন্ডটেবিল বৈঠক

আপডেট সময় ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫