নওগাঁর আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন জামাতে ইসলামির ৫ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে বড়ডাঙ্গা গ্রামের বকুলতলায় ইউনিয়ন জামাতে ইসলামির প্রধান উপদেষ্টা খন্দকার রফিক এর সভাপতিত্বে, গোলাম মেহেরাব আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামাতে ইসলামির মনোনীত এমপি পদপ্রার্থী মো: খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাগোলা ইউনিয়ন জামাতে ইসলামির সভাপতি মো.আব্দুল মানিক,সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো.মতিউর রহমানসহ বাংলাদেশের জামাতে ইসলামির সাহাগোলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ। ওয়ার্ড সম্মেলনে, আলহাজ্ব মো: আফতাব হোসেনকে সভাপতি ও হাফেজ মো: আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে জামাতে ইসলামির ওয়ার্ড কমিটি গঠন: আফতাব সভাপতি, আক্তার সাধারণ সম্পাদক
-
আত্রাই উপজেলা প্রতিনিধি - আপডেট সময় ০৪:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- ৬৩০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























