ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের শেভেলা মন্ডলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি ট্রাক রং সাইড দিয়ে এসে একটি বাসে সজোরে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এত শক্তিশালী ছিল যে ধাক্কার সঙ্গে সঙ্গে অনেকে মারা যান। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থাকা আহতদের বের করে নিয়ে আসে।

আহতদের কয়েকজনের অবস্থা বেশ খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরআগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও তিনজন আহত হন। শনিবার ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রাজ্য পুলিশ বলেছে, রাজস্থানের ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ নিহত হয়েছেন। মাত্র দুইদিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে ঝরে গেলো ৪০ জনের প্রাণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত

আপডেট সময় ১১:২০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫