সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

৯৮০ কোটি টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত রং উৎপাদক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের নতুন ও তৃতীয় উৎপাদন ইউনিটের জন্য বিনিয়োগ পরিকল্পনায় সংশোধন এনেছে। পাশাপাশি কোম্পানিটি নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় বাড়িয়েছে।

তথ্য অনুযায়ী, বার্জার পেইন্টস বাংলাদেশের তৃতীয় ইউনিটে ৯৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানির পর্ষদ। পূর্বে এই ইউনিটে ৮১৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল।

রোববার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিছে বহুজাতিক কোম্পানিটি। নতুন প্রস্তাব অনুযায়ী, কোম্পানিটি তাদের তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ নতুন এই কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু করতে চায় কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, তাদের এই তৃতীয় ইউনিটটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হচ্ছে। এটি দেশের রং শিল্পের বাজারে অন্যতম বৃহৎ কারখানা হতে যাচ্ছে। ৪০ একর জমির ওপর এই অত্যাধুনিক কারখানাটি নির্মিত হচ্ছে। এই বিনিয়োগ সম্পন্ন হলে বাংলাদেশের রঙের বাজারে বার্জার পেইন্টসের অবস্থান আরো শক্তিশালী হবে এবং তাদের ব্যবসা বাড়বে।

কোম্পানির এই প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

৯৮০ কোটি টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস

আপডেট সময় ০৯:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫