ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ডিএসইতে অধিকাংশ শেয়ারে দরপতন, লেনদেন ১৩ কার্যদিবসে সর্বোচ্চ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে তার চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যকের দরপতন হয়েছে। এতে ডিএসইর সবগুলো সূচক কমেছে। তবে ১৩ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির। বিপরীতে কমেছে ২০৭টির। আর ৬০টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১১৬টি, ‘বি’ ক্যাটাগরির ৫১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪০টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এ সূচক ছিল ৫ হাজার ১২২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমেছে ১ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে গত কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকা। এদিন মোট ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক্সচেঞ্জটিতে আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ১৪ অক্টোবর, ওইদিন মোট ৬০৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

ডিএসইতে সূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি ও লেনদেনের পরিমাণও বেড়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮২৬ পয়েন্টে উঠেছে।

সিএসইতে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯২টির দর বেড়েছে এবং কমেছে ৬১টির। আর ৩৩টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৬ কোটি ৫২ লাখ টাকার। গতকাল ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ডিএসইতে অধিকাংশ শেয়ারে দরপতন, লেনদেন ১৩ কার্যদিবসে সর্বোচ্চ

আপডেট সময় ০৫:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫