ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ফিলিস্তিনিদের বাধা দিয়ে জলপাই চুরি করছে ইসরায়েলি সেনারা

দখলদার ইসরায়েলি সৈন্যরা পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে বাধা দেওয়ার পর একই বাগান থেকে নিজেরাই জলপাই চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। রামাল্লাহর কাছে সিনজিল শহরে এ ঘটনা ঘটে।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সৈন্যরা সেখানে কৃষকদের হাতে একটি ‘সামরিক নিষিদ্ধ এলাকা’ ঘোষণাপত্র তুলে দিয়ে দাবি করে যে, ওই এলাকায় জলপাই সংগ্রহের জন্য আগেই সেনাবাহিনীর অনুমতি নিতে হবে। কিন্তু ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মানচিত্র অনুযায়ী, ওই অঞ্চলটি আসলে কোনো নিষেধাজ্ঞার আওতায় ছিল না। হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এক ইসরায়েলি বসতি স্থাপনকারী গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কৃষকদের জমির আশপাশে টহল দিচ্ছিলেন এবং তাদের জলপাই সংগ্রহে বাধা দিচ্ছিলেন। শনিবার তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই সৈন্যরা এসে অঞ্চলটি বন্ধ ঘোষণা করে।

স্থানীয়রা হারেৎজকে জানিয়েছেন, ওই বসতি স্থাপনকারী একাধিকবার কৃষকদের হুমকি দিয়েছেন এবং এক পর্যায়ে বলেছেন, তারা জমি না ছাড়লে তিনি অস্ত্র ব্যবহার করবেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বাগান থেকে জলপাই তুলছে—যে বাগান থেকে কিছুক্ষণ আগেই তারা মালিকদের তাড়িয়ে দিয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ফিলিস্তিনিদের বাধা দিয়ে জলপাই চুরি করছে ইসরায়েলি সেনারা

আপডেট সময় ১২:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫