ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় শনিবার (১ নভেম্বর) সকালে আগুন লাগার এই ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন ও বিপুলসংখ্যক দমকলকর্মী পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে।
এর আগে অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৬০তলা পেট্রোনাস টাওয়ার–৩ ভবনটি মেনারা কারিগালি নামেও পরিচিত। এটি কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০১:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫