ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ
জামায়াত নেতা শাহজাহান

গণভোট বিলম্বিত হলে বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের একটি ঐতিহাসিক মোড়। এই গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে। জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় আছে। এজন্য গণভোটকে কেন্দ্র করে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কোনো অজুহাতে যদি এই প্রক্রিয়া বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে তা হবে জনগণের রায় ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা। তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দেশপ্রেমিক ন্যায়নিষ্ঠ ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনে বিশ্বাসী। আমরা চাই, জনগণের ভোট ও মতামতই হোক রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি।

মুহাম্মদ শাহজাহান বলেন, আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোটই পারে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক ও মাওলানা মোস্তাফিজুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

জামায়াত নেতা শাহজাহান

গণভোট বিলম্বিত হলে বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে

আপডেট সময় ০৯:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫