ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেনে ভাটা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে তার চেয়ে প্রায় তিনগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে ডিএসইর সবগুলো সূচকও বেড়েছে। তবে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেনে ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১টির। বিপরীতে কমেছে ৮১টির। আর ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩২টি, ‘বি’ ক্যাটাগরির ৫৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫২টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২২ পয়েন্টে। গতকাল এ সূচক ছিল ৫ হাজার ৯২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৮ পয়েন্টে।

আজ ডিএসইতে গতকালের তুলনায় লেনদেন কমেছে ২৭ কোটি ৫৪ লাখ টাকার। এদিন মোট ৪৭৬ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ১৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১৩ পয়েন্টে উঠেছে।

সিএসইতে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টির দর বেড়েছে এবং কমেছে ৬৪টির। আর ৩০টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৪ কোটি ৯০ লাখ টাকার। গতকাল ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেনে ভাটা

আপডেট সময় ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫