এক দেশের এক নীতি এই লক্ষ্যে একটি জাতীয় ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ করেছে অর্ন্তবর্তীকালীন সরকার। এই নীতিমালা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা মেনে চললেও বিএডিসির মাঠ পর্যায়ের কর্মকর্তা শ্রমিক নীতিমালা অনুযায়ী শ্রমিক নিয়োগ দিচ্ছে না। এই বিষয়ে ০৫/০৭/২০২৫ খ্রিঃ তারিখে সাংবাদিক ফয়েজ নামের একজন ব্যাক্তি কৃষি মন্ত্রণালয়, সচিব বরাবর অভিযোগ করায় তাকে হত্যা করার চেষ্টা করেছে।
এই বিষয়ে ঢাকার আরো একজন সচেতন মানুষ গত ২৮/১০/২০২৫ খ্রিঃ তারিখে কৃষি মন্ত্রণালয়, সচিব বরাবর বিএডিসির ৩৩টা বীজ উৎপাদন খামার বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগটি যেভাবে দেওয়া হয়েছে সেই ভাবেই তুলে ধরা হলো- ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা গত ০৮/০৬/২০১৭ খ্রিঃ তারিখে ১২.০০.০০০০.০৬২.৯৯.০০৫.০৬.৩০০/২০১৭ নং স্বারকে কৃষি মন্ত্রণালয় ‘শ্রমিক নীতিমালা ২০১৭’ জারি করেন ২০১৭ নীতিমালায় সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে ৬০ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা কোনো ভাবেই কাজ করতে পারবে না। অর্থ মন্ত্রণালয় সরকারের মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার/দপ্তর/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্টান/ স্বায়ত্তশাসিত প্রতিষ্টান এর আওতায় “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ গত ১৫/০৪/২০২৫ খ্রিঃ তারিখে ০৭.০০.০০০০.১৭৩.৬৬.০৫৯.১৫ (অংশ-৩)-১০০/২৫ নং স্বারকে জারি করে নতুন নীতিমালার ৫ এর খ তে বলা হয়েছে শ্রমিকের বয়সসীমা হইবে ১৮-৫৮ বছরের মধ্যে।
নতুন শ্রমিক নীতিমালা বিএডিসির ওয়েবসাইটে আপলোড দেওয়ার পর বিএডিসির প্রতিটি বীজ উৎপাদন খামার কে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য বিএডিসির পক্ষ থেকে বিএডিসির খামার বিভাগের অতিরিক্ত মহা ব্যবস্থাপক রফিকুল ইসলাম গত ২৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখে ১২.০৬.০০০০.১৭২.৯৯.০৩৬.২৪.১৪৯৫/২৫ নং স্বারকে একটি নির্দেশনা প্রদান করেন। ঐ নির্দেশনা প্রতিটা খামারের ডিডি/জেডিরা পেয়েছেন এবং শ্রমিক নীতিমালা মেনে চলার বিষয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিত ভাবে নিশ্চত করছেন। বাস্তবে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অমান্য করে প্রতিটা খামারের ডিডি/জেডিদের ব্যাক্তিগত নিয়মনীতিতে শ্রমিক নিয়োগ দিচ্ছে। জেডি/ডিডিদের বর্তমান ব্যাক্তিগত নিয়ম অনুযায়ী ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা বাস্তবে মাসে ৩০ দিন খামারে এখন পর্যন্ত নিয়মিত কাজ করছে তবে বয়স্ক নামে কাগজ কলমে হাজিরা না করে ৫৮ ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকদের পরিবারের যেকোনো ২ জন সদস্যর নামে ব্যাংক একাউন্ট করে একজনের নামে ২২টা ও আরেক জনের নামে ৮টা হাজিরা করে ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকদের টাকা তুলে দিচ্ছে।
১৮-৫৮ বছরের মধ্যে শ্রমিকদের বাস্তবে মাসে ৩০ দিন খামারে কাজ করছে। তবে তাদের নিজ নামে কাগজ কলমে ২২টা হাজিরা করছে, বাকি ৮ দিনের হাজিরা ঐ শ্রমিকের পরিবারের একজন সদস্যর নামে করে তাদের ব্যাংক একাউন্টে শ্রমিকদের ৩০ দিনের টাকা তুলে দিচ্ছে। কিছু খামারের ডিডি/জেডিরা ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিক সহ সকল শ্রমিকদের নিজ নামে ৩০ দিনের হাজিরা করে টাকা তুলে দিচ্ছে। তাই প্রতিটা খামারে সরজমিনে তদন্ত করে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়া বাস্তবে বাধ্যতামূলক করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে অভিযোগ দিয়েছে। অভিযোগকারী বলেন যে, রাষ্ট্রীয় নীতিমালা বিএডিসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা যদি না মানে বিধি অনুযায়ী তদন্ত করে তাদের কে সাসপেন্ড করে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টান্ত স্থাপন করার প্রয়োজন বলে মনে করছি।
মেহেরপুর প্রতিনিধি 
























