ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

সিভাসুর ১৯ শিক্ষার্থী ইন্টার্নশিপে যাচ্ছেন পাকিস্তান

ইন্টার্নশিপ করতে প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ৯ জন ছাত্রী ও ১০ জন ছাত্র। আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোরে ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেসে (ইউভিএএস) তারা ইন্টার্নশিপ করবেন।

পাকিস্তানের ইউভিএএসের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আনিলা জামির দুররানির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
শিক্ষার্থীদের সঙ্গে গাইড হিসেবে থাকবেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক আব্দুল আহাদ। সিভাসুর শিক্ষার্থীরা ইউভিএএসের সিটি ক্যাম্পাসে বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন।
শনিবার (২৫ অক্টোবর) রাতে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে সই করা সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৫তম ব্যাচের ১৯ জন শিক্ষার্থী পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তান যাত্রার আগে শনিবার সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ওই শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। এতে সিভাসুর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বিদেশে অবস্থানকালে সিভাসুর মর্যাদা অক্ষুণ্ন রেখে সর্বোচ্চ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে নিজেদের জ্ঞান ও দক্ষতা বিকাশে কাজ করবেন।’

সিভাসুর পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক এ কে এম সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. আব্দুল আহাদ ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সিভাসুর ১৯ শিক্ষার্থী ইন্টার্নশিপে যাচ্ছেন পাকিস্তান

আপডেট সময় ০৫:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫