ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

দিনদুপুরে ছাত্রদল নেতাকে কোপাল ছাত্রলীগের কর্মীরা

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১০:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নোবেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইস্রাফিল সুমন বলেন, আমি সোনাগাজী পৌর শহরের তাকিয়া রোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলাম। তখন নোবেলও আমার গাড়িতে ওঠে। গাড়িটি কলেজ এলাকা পার হতেই কয়েকজন পেছন থেকে ডাক দিয়ে আমাদের গাড়ি থামায়। গাড়ি থামিয়ে নোবেলকে মারধর করে। হামলাকারীদের হাতে ছুরিসহ বিভিন্ন অস্ত্র ছিল। সেগুলো দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।

তিনি আরও বলেন, নোবেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আমি হামলাকারীদের কাউকে ধরে রাখতে পারিনি। তবে নোবেল তাদের চেনে। সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আসিফ ও নিলয় নামের দুজন নোবেলের ওপর হামলা করেছে। আমরা এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেল ছাত্রদল নেতাকে
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

দিনদুপুরে ছাত্রদল নেতাকে কোপাল ছাত্রলীগের কর্মীরা

আপডেট সময় ১০:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫