ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

রসমালাই খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দোকান থেকে কেনা রসমালাই খেয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমালাই কিনে আনে তাদের পরিবারের সদস্য নাসিম । এরপর সবাই মিলে তা খাওয়ার পরপরই পরিবারের সদস্যরা বমি, মাথা ঘোরা ও পেটব্যথাসহ নানা উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

অসুস্থ ব্যক্তিরা হলেন- মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) ও তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) এবং শিশু ইয়ানা (৫)।
ভুক্তভোগী পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ বলেন, আমার ভাই নাসিম বাজার থেকে রসমালাই কিনে বাসায় আনে। খাওয়ার কিছুক্ষণ পরই ছোট বাচ্চাসহ বাড়ির সবাই অসুস্থ হয়ে যায়। এখন সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে জানতে চাইলে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটের মালিক জামাল মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানতাম না। প্রতিদিন ৩০-৪০ কেজি রসমালাই বিক্রি হয়। তবুও আমি খোঁজ নিচ্ছি এবং অসুস্থদের বাড়িতে গিয়ে বিষয়টি দেখব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

রসমালাই খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

আপডেট সময় ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫