ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম
মস্তিষ্কে আঘাত পেয়ে আইসিইউতে

জলপাই তুলতে যাওয়া ফিলিস্তিনি বৃদ্ধার ওপর নৃসংস হামলা ইসরায়েলি সেটেলারের

নিজের জমির জলপাই গাছের জলপাই তুলতে গিয়ে ইসরায়েলি সেটেলারের নৃসংস হামলার শিকার হয়েছেন এক নারী। ফিলিস্তিনের পশ্চিমতীরের তুরমুস আয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। যা যুক্তরাষ্ট্রের সাংবাদিক জাসপার নাথানাইলের ক্যামেরায় ধরা পড়েছে। তিনি জানিয়েছেন, মুখ ঢাকা ইহুদি সেটেলার আফাফ আবু আলিয়া নামে ৫৫ বছর বয়সী ওই নারীর মাথায় এত আঘাত করেছে যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমনকি জ্ঞান হারানোর পরও তার শরীরে আঘাত করতে থাকে মাস্ক পরা এ ইসরায়েলি সন্ত্রাসী।

সাংবাদিক জাসপার নাথানাইল জানিয়েছেন, গত ১৯ অক্টোবর তুরমুস আয়া গ্রামের বাসিন্দারা মৌসুমের প্রথম জলপাই তুলতে যান। তখন সেখানকার কৃষকরা বিভিন্ন বাধার মুখে পড়েন। এরমধ্যে ওই নারীকে হত্যার উদ্দেশে সেটেলার হামলা চালায়। তিনি বলেছেন, তাকে এবং ফিলিস্তিনি কৃষকদের হামলাস্থলে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা। এরপর সেখানে অতর্কিত হামলা চালায় সেটেলার।

এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যম এক্সে প্রকাশ করেছেন তিনি। যেসব সেটেলার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। তবে দুইদিন পেরিয়ে গেলেও ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামলাকারী সেটেলারদের তারা সরিয়ে দিয়েছে। তবে মার্কিন এ সাংবাদিক বলেছেন, ফিলিস্তিনিদের বাঁচাতে কোনো সেনা আসেনি বরং তারা হামলায় সহায়তা করেছে। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তা সত্ত্বেও মুখোশধারী ওই সন্ত্রাসীর বিরুদ্ধে এখনো কোনো ব্যববস্থা নেয়নি ইসরায়েল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

মস্তিষ্কে আঘাত পেয়ে আইসিইউতে

জলপাই তুলতে যাওয়া ফিলিস্তিনি বৃদ্ধার ওপর নৃসংস হামলা ইসরায়েলি সেটেলারের

আপডেট সময় ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫