ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

বরগুনায় সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বরগুনায় সরকারি সমাজসেবা কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বরগুনা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এ বৈঠকের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল। গোলটেবিল বৈঠকে বরগুনা জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে সাধারণ মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় পরিচালক দিপু হাফিজুর রহমান।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন —
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেড এম সালেহ ফারুক,

জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, সমাজসেবক সুখরঞ্জন শীল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ তাপস প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি সমাজসেবা কার্যক্রম ও তথ্য অধিকার আইনের সুফল জনগণের মাঝে ছড়িয়ে দিতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। রোগী কল্যাণ সমিতিকে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবার পরিধি বাড়াতে হবে, যাতে দরিদ্র ও অসহায় জনগণ দ্রুত সেবা গ্রহণ করতে পারেন।

বৈঠক শেষে অংশগ্রহণকারীরা সমাজসেবার কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বরগুনায় সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫