রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সমানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদল সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আমীর হাসান জীবন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. শাকিল ও সাংগঠনিক সম্পাদক মুনাইম ইসলাম নাঈমসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ছাত্রদল বহু হত্যার শিকার হয়েছে।
কিন্তু সরকার বিদায় হলেও ছাত্রদলের উপর নির্যাতন থামেনি। অবিলম্বে জোবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 





















