ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

টেকনাফে পাচারকারীদের ডেরায় অভিযান, উদ্ধার ৬

কক্সবাজারের টেকনাফ গহীন পাহাড়ে মানবপাচারকারীদের ডেরায় অভিযান চালিয়ে ৬ বন্দিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ মো. রুবেল (২১) নামে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বাহারছড়া করাচি পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে।

এ ঘটনায় আরো ছয়জনকে পলাতক আসামি করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন পাহাড়ে একটি মানবপাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার প্রলোভন দেখিয়ে কিছু লোককে জিম্মি করে রাখে।

এ তথ্য জানার পর গহীন পাহাড়টিতে অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়। বিজিবি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে পাহাড়টি ঘিরে অভিযান শুরু করে।
অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। বিজিবি আভিযানিক দল প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে পাচারকারী চক্রের হাতে জিম্মি ৬ জন ভুক্তভোগী উদ্ধার ও পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মঙ্গলবার ভোররাতের ওই অভিযানে মানবপাচারকারীদের ডেরা থেকে একটি এক নলা বন্দুক, তিনটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধার ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া আটক ব্যক্তিকে উদ্ধার অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

টেকনাফে পাচারকারীদের ডেরায় অভিযান, উদ্ধার ৬

আপডেট সময় ০৬:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫