পটুয়াখালীর বাউফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিত করন সভা আয়োজন করা হয়। ২১ শে অক্টোবর মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই অবহিতকরণ সভা বাস্তবায়ন করেন এনজিও স্বাস্থ ব্রাক। সভায় সভাপতি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো:আব্দুর রউফ।
অবহিতকরণ সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আলমগীর হোসেন,। মেডিকেল অফিসার বেগম নুরজাহান , আরো যারা উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামী আমির জনাব মাওলানা মোো: এছাহাক হোসেন, RDS NGO প্রতিনিধি জনাব মো : খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আশরাফ সরদার, স্থানীয় গণ্যমান্য প্রতিনিধি জনাব আবু মো: সাইদ, প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল জলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য জনাব রাশেদুল ইসলাম এজাজ,। এ সময় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উপস্থিত ছিলেন ম্যানেজার TB জনাব, সুব্রত মল্লিক, ফিল্ড অর্গানাইজার TB মেহেদী হাসান, মেডিকেল টেকনোলজিস্ট LAB জনাব মোঃ সজিব ঢালী।
প্রধান অতিথি বলেন জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে । বাংলাদেশের ছয়টি ঋতু বিরাজমান কিন্তু আজকে সেই ঋতুর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, অসময় বৃষ্টি অসময় ঝড় মানুষের নানান ধরনের অসুখ-বিসুখ দেখা দেয়। আজকে জলবায়ু পরিবর্তনের ফলে ফসল উৎপাদনের ক্ষেত্রে মারাত্মক ঝুকির সম্মুখীন হয়েছে। আবহাওয়া বলতে সাধারণত একদিন বা স্বল্প সময় আকাশের যে অবস্থান সেটাকে বুঝায় কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঠান্ডা কখনো বাতাস। আর জলবায়ু হল কোন নির্দিষ্ট স্থান বা অঞ্চলের ৩০ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। সুতরাং আমাদের প্রত্যেকেরই পরিবেশকে বাঁচাতে হলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে বন্যা জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এবং মানুষের নানান ধরনের রোগ হয় মানুষ হিট স্টোক করে মারা যায় ডায়রিয়া কলেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি এই সুন্দর পৃথিবীটাকে সুস্থ না রাখি, তাহলে আমরা কেউ সুস্থ থাকবো না। তিনি আরো বলেন প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন প্রতিনিধি সহ যারা কোস্টাল এরিয়ায় বসবাস করে তাদেরকে নিয়ে ইউনিট পর্যায়ে কাউন্সিলিং ও উঠান বৈঠকের আয়োজন করলে তাহলে সবাই জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানতে পারবেন। উপজেলা জামাতে ইসলামী আমির জনাব মো : এছাহাক সাহেব বললেন জলবায়ু পরিবর্তন আনতে হলে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে, এবং এ দেশকে সবুজ শ্যামল অরণ্য সৃষ্টি করতে হবে। অন্যান্য আরো বক্তরা জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের জীবনে সামাজিক জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে একটা অপরিসীম ভূমিকা রয়েছে সে বিষয়গুলো তারা তাদের আলোচনার মাধ্যমে ব্যক্ত করেন।
ঘরে ঘরে করবো বৃক্ষ রোপণ,
হবে না আর জলবায়ুর পরিবর্তন।
এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়
কর্মসূচির উপস্থাপনায় ছিলেন ম্যানেজার ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামার জনাব, আরিফুর রহমান।
মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধ 





















