ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার

কক্সবাজারে দুই শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় অপহরণের পর সহোদর দুই শিশুকে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল গণি এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দু শুক্কুর, আলমগীর হোসেন (প্রকাশ বুলু), মিজানুর রহমান, মো. শহীদুল্লাহ।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন আবদুল মজিদ, ফাতেমা খাতুন, রাশেদা ও লায়লা বেগম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকালে রামুর গর্জনিয়াতে মোহাম্মদ ফোরকানের ছেলে সহোদর দুই শিশু মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজলকে (৮) অপহরণ করেন আসামিরা। পরে তাদের পারিবারের কাছে ফোনে চার লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়। এরপর দুই শিশুর পরিবার আসামিদের দাবিকৃত মুক্তিপণ না দিয়ে পুলিশকে খবর দেয়।

মুক্তিপণের টাকা না দিয়ে উল্টো পুলিশকে জানানোর কারণে ক্ষীপ্ত হয়ে দণ্ডিত আসামি ওই দুই শিশুকে হত্যা করে। এরপর দুই শিশুর মরদেহ গর্জনিয়া খালে ভাসিয়ে দেয়। ৩ দিন পর ২০১৬ সালের ২০ জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী ও কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

কক্সবাজারে দুই শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫