ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

বরগুনায় জেলেদের ভিজিএফ চাল আত্মসাৎ নিয়ে অভিযোগ, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

বরগুনার আমতলীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিএফ খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

জেলেদের দাবী, টিপসই নিয়ে তালিকাভুক্ত জেলেদের মধ্যে কিছু সংখ্যককে চাল দিয়ে বাকি চাল আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একদিকে মাছ ধরা বন্ধ অন্যদিকে সহয়তার চাল না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, আমতলীর চাওড়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় এই বছরে ৬৪২ উপকার ভোগীদের মধ্যে ১৬ দশমিক ৫০ মেট্রিক টন চাল বিতরণ করার কথা। জেলেদের এই চাল বিতরণ করতে নানা অনিয়ম ও আত্মসাৎ করার অভিযোগ এনে উপকারভোগী মিলন হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন।

নিবন্ধিত জেলে মিলন হাওলাদার তার অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ অক্টোবর মঙ্গলবার চাওড়া ইউনিয়ন পরিষদে ৬০২ জন জেলেদের মধ্যে চাল বিতরণ কথা থাকলেও ৩০০ থেকে ৩৫০ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হয়। বাকি জেলেদের টিপসই নিয়ে চাল বিতরণ না করে আত্মসাৎ করা হয়। এ বিষয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদের কাছে গেলে বলেন জেলেদের বরাদ্দ সকল চাল বিতরণ হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে চাওড়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদ মুঠোফোনে বলেন, চাওড়ায় ৬৪২ জন জেলেদের জন্য ৬.৫০ মে. টন চাল গত ৭ অক্টোবর বিতরণ করা হয়েছে। বিতরণকালে সরকার থেকে প্রতিনিধি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি।

চাল বিতরণে সরকারের প্রতিনিধি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, চাওড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি। তিনি যতক্ষণ উপস্থিত ছিলেন নিয়মমাফিক বিতরণ হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশকে একাধিকবার ফোনে পাওয়া যায়নি। ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘জেলেদের চাল অনিয়ম নিয়ে আবেদন পেয়েছি। এর সত্যতা যাচাই করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।’

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ. মহসিন বলেন, ‘এ বছর নিবন্ধিত জেলেদের মধ্যে প্রায় ১১ হাজার জেলেদের জন্য চাল বরাদ্দ হয়। যারা সমুদ্রগামী ইলিশ ধরা জেলে তারা সবাই চাল পেয়েছে। যেহেতু এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে তাদের রিপোর্টে কারও বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্হা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

বরগুনায় জেলেদের ভিজিএফ চাল আত্মসাৎ নিয়ে অভিযোগ, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

আপডেট সময় ০৮:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫