ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

হাসপাতাল থেকে শিশু চুরি, গৃহবধূর ১৪ বছরের কারাদণ্ড

সাড়ে চার বছর আগে সিরাজগঞ্জের হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনায় আলপনা খাতুন (৩১) নামে এক গৃহবধূকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন জেলার কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবে ব্যথা শুরু হলে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২৭ ফেব্রুয়ারি সকালে সিজারের মাধ্যমে সবিতা খাতুন একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু ওইদিন বিকেলে শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যান আলপনা খাতুন।

তিনি জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে সলঙ্গা থানা পুলিশ শিশুটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। ওই দিন রাতে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে পুলিশ। এসময় আলপনা খাতুন, ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও তার স্বামী রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানার একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আলপনা খাতুনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

হাসপাতাল থেকে শিশু চুরি, গৃহবধূর ১৪ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫