ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন শাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিংড়া পৌরসভার পেট্রোবাংলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিঠুন শাহ উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপ শাহর ছেলে। সিংড়া বিয়াস মোড়ে তার একটি চায়ের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা মহল্লার মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল হাসান নিক্সন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি ছোট ভাই নিক্সনের জুয়ায় আসক্তির কারণে বড় ভাই নিশান অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ নিয়েই তাদের মধ্যে পারিবারিক বিরোধ বাড়তে থাকে।

সোমবার সকালে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য আয়োজিত এক বৈঠকে যোগ দেন মিঠুন শাহ। সেখানে দুই ভাইয়ের সঙ্গে মিঠুনের বাগবিতণ্ডা সৃষ্টি হয়। পরে দুপুরে মিঠুন পেট্রোবাংলা এলাকায় গেলে নিক্সন মিঠুনের গলা ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত নিক্সন পালিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫