ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন
ফরিদপুরে এ কে আজাদ

আমি আওয়ামী লীগ করিনি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, তারা টার্গেট করেছে আমাকে, কেননা আমি সমাজসেবামূলক কাজ করি, আমি এলাকায় কাজ করি, এলাকার মানুষের জন্য কাজ করি। এ কারণেই আমার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। আমার জনপ্রিয়তায় ভীত-সন্ত্রস্ত হয়ে তারা এ হামলা করেছে।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছেন— বিএনপি নেত্রী নায়াব ইউসুফের এমন অভিযোগ সম্পর্কে এ কে আজাদ বলেন, আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি— এটা উনি প্রমাণ করুক যে আমি আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগের লোকদের পুনর্বাসনের চেষ্টা করছি, কিংবা আমি সন্ত্রাসীদের নিয়ে ঘুরি। আমি আওয়ামী লীগ করিনি। গত সংসদ নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। আসলে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য আমার সম্পর্কে এসব কথা বলছেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ ও তৎপর হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কেউ মাঠে নেই। দুটি জোট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমি স্বতন্ত্রভাবে কাজ করছি, কিন্তু আমার ওপর হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে বলে আমি আশা করি।
এ কে আজাদ বলেন, সন্ত্রাস দিয়ে কখনো জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যায় না। সন্ত্রাস কখনো সুস্থ রাজনীতির হাতিয়ার হতে পারে না।

বিএনপির নেতাকর্মীদের এমন হামলাকে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হিসেবে উল্লেখ করে এ কে আজাদ বলেন, সন্ত্রাসীদের মোকাবিলা করেই ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবারও জনগণকে সঙ্গে নিয়েই সন্ত্রাসীদের মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করছি। তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই গত রোববার বিকেলে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় যুবদল আমার গাড়িবহরে হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, রোববার বিকেলে পরমানন্দপুরে গণসংযোগকালে যুবদলের কর্মীরা ৩১ দফার সমর্থনে ফরিদপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফের ছবি সংবলিত লিফলেট বিতরণের একপর্যায়ে এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ কে আজাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

ফরিদপুরে এ কে আজাদ

আমি আওয়ামী লীগ করিনি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি

আপডেট সময় ০৪:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫