ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

চাঁদপুরে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর সদরে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ধোঁয়া ও আগুন দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান।

এসময় ক্ষতিগ্রস্ত দোকানিসহ তাদের অনেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানান। খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান জানান, আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। মো. সোহেল নামে আরেকজন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য দিতে হবে।

তা না হলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখে প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

চাঁদপুরে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট সময় ১২:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫