ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

কক্সবাজারে বেড়াতে এসে ছিনতাইকারীর হাতে রক্তাক্ত টাঙ্গাইলের সাইফুল

কক্সবাজারে বেড়াতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন সাইফুল নামের এক পর্যটক। আহত পর্যটকের সব কিছুই ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

ভুক্তভোগী ওই পর্যটক জানান, গত শুক্রবার টাঙ্গাইল থেকে কক্সবাজারে আসেন। রবিবার (১৯ অক্টোবর) বিকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের একটি মার্কেট থেকে জুতা কিনতে যান তিনি।

সেখান থেকে ফেরার পথে একটি সিএনজিতে থাকা কয়েকজন যুবক তাকে ধরে ফেলে।
ছিনতাইকারী যুবকদের মধ্যে একজন তাকে (ভুক্তভোগী পর্যটককে) ডেকে বাড়ি কোথায়সহ নানা ধরনের প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে সংঘবদ্ধ ওই ছিনতাইকারী চক্রের একজন এসে তাকে পেছন থেকে গলা চেপে ধরে।

ধস্তাধস্তির একপর্যায়ে তার রানে ছুরিকাঘাত করে। এসময় সাইফুলের হাতে থাকা ফোন নিচে পরে গেলে সেই মোবাইল নিয়ে সঙ্গে থাকা সিএনজি করে পালিয়ে যায় বলে সাইফুল জানান।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে রাস্তায় পড়ে থাকতে দেখলে স্থানীয়রা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

ইতিমধ্যে ছিনতাইকারী চক্রটিকে গ্রেপ্তারে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, এভাবে পর্যটককে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা মেনে নেওয়া যায় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

কক্সবাজারে বেড়াতে এসে ছিনতাইকারীর হাতে রক্তাক্ত টাঙ্গাইলের সাইফুল

আপডেট সময় ১১:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫