ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জামায়াতের তিন নেতা কারাগারে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জয়পুরা থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটি থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ- পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ১৬ কিলোমিটার গভীরে ৬.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করেছে। সংস্থার ভূমিকম্প ও সুনামির পরিচালক দারিওনো এক বিবৃতিতে বলেন, এখনো কোনো আফটারশক রেকর্ড করা হয়নি। বিশাল দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রায়ই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আপডেট সময় ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫