সংবাদ শিরোনাম ::
গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ

আর্সেনালের ১৫ বছরের কিশোরকে ইয়ামালের সঙ্গে তুলনা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

আর্সেনালের গ্রীষ্মকালীন নতুন সাইনিং ক্রিস্টিয়ান মসকেরা ক্লাবের কিশোর প্রতিভা ম্যাক্স ডাউম্যানকে দেখে রীতিমতো বিস্মিত। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণকে তিনি তুলনা করেছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালের সঙ্গে।

মাত্র ১৫ বছর বয়সেই আর্সেনাল ভক্তদের হৃদয় জয় করেছেন ডাউম্যান। সীমিত সময়ের খেলাতেই তার দৃষ্টিনন্দন গতি, নিখুঁত বল কন্ট্রোল এবং আত্মবিশ্বাসী খেলার ধরন নজর কেড়েছে সবার।

ইয়ামালও একই বয়সে ২০২৩ সালে বার্সেলোনার হয়ে অভিষেক করেন এবং তারপর থেকেই তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন।

দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে মসকেরা বলেন, ‘আমি তুলনা করতে চাই না, কিন্তু তার খেলার ধরন এবং চলাফেরার ভঙ্গি একেবারে লামিন ইয়ামালের মতো। তার মুভমেন্ট এক কথায় ইয়ামাল-স্টাইলের।’ ভ্যালেন্সিয়ার হয়ে খেলার সময় ইয়ামালের বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছিলেন মসকেরা।

আর্সেনালের প্রাক-মৌসুম সফরে সিঙ্গাপুরে প্রথমবার ডাউম্যানকে দেখেন মসকেরা। তিনি বলেন, ‘আমি আগে তার নামই শুনিনি। সিঙ্গাপুরে পৌঁছে দেখি সে অনুশীলন করছে, খেলছেও।

যখন শুনলাম তার বয়স মাত্র ১৫, বিশ্বাসই করতে পারিনি। সে সত্যিই অবিশ্বাস্য প্রতিভা। আমার মনে হয়, একদিন সে বিশ্বমানের খেলোয়াড় হবে।’
ডাউম্যানের উত্থান ইতিমধ্যেই আলোচনায় এনেছে আর্সেনালের নতুন প্রজন্মকে। গত মৌসুমের শেষ দিকে দলের আক্রমণভাগে ইনজুরির সময়েই ভক্তরা তার নাম উচ্চারণ করতে শুরু করেন।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, ডাউম্যান যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে খুব শিগগিরই আর্সেনালের ভবিষ্যতের অন্যতম বড় সম্পদ হয়ে উঠবেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ

আর্সেনালের ১৫ বছরের কিশোরকে ইয়ামালের সঙ্গে তুলনা

আপডেট সময় ০১:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫