ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি

ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৮৫৭ শিক্ষার্থী, পাসের হার ৯৮.৭৭ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় চমকপ্রদ ফল অর্জন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। প্রতিষ্ঠানটির মোট ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২৭ জন পাস করেছেন। এতে করে পাসের হার দাঁড়িয়েছে ৯৮.৭৭ শতাংশ। আর তিন বিভাগ মিলিয়ে ৮৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞানে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে।

বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে সর্বাধিক শিক্ষার্থী অংশ নেয়। এখানে ৮৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬৩ জন পাস করেছেন। ফেল করেছেন ৪ জন। বিভাগটিতে ৭৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ব্যবসায় শিক্ষা বিভাগেও সাফল্যের ধারা বজায় রয়েছে। এ বিভাগে ১৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৫ জন পাস করেছেন। ফেল করেছেন একজন। এ বিভাগের ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

মানবিক বিভাগে মোট ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৯ জন পাস করেছেন, ফেল করেছেন ৬ জন। এ বিভাগ থেকে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

এর আগে, সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে। এবার ১১টি বোর্ডে গড় পাসের হার পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক

ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৮৫৭ শিক্ষার্থী, পাসের হার ৯৮.৭৭ শতাংশ

আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫