সংবাদ শিরোনাম ::
অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক বড়লেখার কমিউনিটি সেন্টার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১ কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

মুমিনুলের আক্ষেপের দিনে হতাশা বাংলাদেশের

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ৮ ওভারে কোনো উইকেট হারায়নি ভারত। বিনা উইকেটে এদিন ১৯ রান করেছেন লোকেশ রাহুল ও শুভমন গিল। ২০৮ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবে ভারতীয়রা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দীর্ঘদিন পর দলে ফিরে এদিন অর্ধ-শতকের দেখা পেয়েছেন মুমিনুল হক। ব্যক্তিগত ৮৪ রান করে শেষ বিকেলে রিশভ পান্টের ক্যাচ হয়ে ফিরেছেন সাবেক এই টেস্ট অধিনায়ক।

চট্টগ্রামে টেস্টের মত ঢাকা টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ নুরুল হাসান সোহান, করেছেন মোটে ৬ রান। মেহেদী হাসান মিরাজও আশা দিয়ে ফিরেছেন ১৬ রান করে। শেষ দিকে তাসকিন আহমেদ, খালেদ আহমেদরা ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে। ফলে ২২৭ রানেই থামতে হয় টাইগারদের। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট করে নিয়েছেন উমেশ যাদব এবং রবিচন্দন অশ্বিন। এছাড়া জয়দেব উনাদকাট নিয়েছেন ২ উইকেট।

Tag :

One thought on “মুমিনুলের আক্ষেপের দিনে হতাশা বাংলাদেশের

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি

মুমিনুলের আক্ষেপের দিনে হতাশা বাংলাদেশের

আপডেট সময় ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২